![]() |
| প্রিয় প্রোগ্রাম বা অ্যাপলিকেশনগুলো |
প্রিয় প্রোগ্রাম বা অ্যাপলিকেশনগুলো যদি বহন করা যায় তবে মন্দ হয় না। এর বড় সুবিধা হলো, যখন-তখন যেকোনো কম্পিউটারে ইনস্টলেশন ছাড়াই অ্যাপলিকেশন ব্যবহার করা যায়। এভাবে অ্যাপলিকেশন চালালে কম্পিউটারে ব্যবহারজনিত কোনো তথ্য পেছনে থাকে না, রেজিস্ট্রিতেও পরিবর্তন ঘটে না। সব নির্মাতাই সফটওয়্যারের এমন বহনযোগ্য সংস্করণ তৈরি করে না৷ তবে এ কাজটা করতে পারেন ক্যামিও নামের প্রোগ্রাম ব্যবহার করে। ক্যামিও হলো এমন একটি অ্যাপলিকেশন ভার্চুয়ালাইজেশন প্রোগ্রাম, যা দিয়ে অন্য প্রোগ্রামের সিস্টেম ফাইল এবং উপাদানগুলো গুচ্ছ আকারে তৈির করে আলাদাভাবে চালানো যায়।
(www.cameyo.com) ঠিকানার ওয়েবসাইট থেকে ক্যামিও সফটওয়্যারটি নামিয়ে চালু করুন। কোন প্রোগ্রামটি চালু করতে চাচ্ছেন জানতে চাইলে ক্যামিওতে দুই ক্লিক করুন। একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করুন। নিজের ই-মেইল ঠিকানায় গিয়ে ক্যামিও থেকে আসা মেইলটি খুলে সক্রিয়করণ লিংকে ক্লিক করুন। সক্রিয় হয়ে গেলে ওকে
