অ্যাপলের দুই প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি প্রথম অ্যাপল কম্পিউটারের একটি নিলামে উঠছে। ২১ সেপ্টেম্বর যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠান বোনহ্যামস এই কম্পিউটারটির নিলাম ডাকবে। তারা আশা করছে, অ্যাপল-১ পিসির দাম উঠতে পারে তিন লাখ ৩০ হাজার পাউন্ডে।
Wednesday, September 30, 2015
নতুন কম্পিউটার
অ্যাপলের এমএফ ৮৮৬ জেডএ/এ মডেলের কোর আই ফাইভ প্রসেসরসহ অল ইন ওয়ান আইম্যাক বাজারে এসেছে। এতে রয়েছে ২৭ ইঞ্চি রেটিনা মনিটর, এক টেরাবাইট হার্ডড্রাইভ, ৮ গিগাবাইট র্যা ম, এএমডি আর ৯ এম ২৯০ এক্স গ্রাফিকস কার্ড ইত্যাদি। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের আনা আইম্যাকের দাম ২ লাখ ৩৫ হাজার টাকা।
দাম কমেছে স্যামসাংয়ের দুই ফোনের
স্যামসাং গ্যালাক্সি জে১ এবং কোর প্রাইম স্মার্টফোন দুটির দাম দুই হাজার টাকা করে কমিয়েছে স্যামসাং। আজ স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্যামসাং কোর প্রাইমের দাম আগে ছিল ১২ হাজার ৯৯০ টাকা তা এখন হবে ১০ হাজার ৯৯০ টাকা আর গ্যালাক্সি জে১ এর আগের দাম ১০ হাজার ৯৯০ টাকা থেকে এখন কমে হবে ৮ হাজার ৯৯০ টাকা।
অনলাইন কুইজ প্রতিযোগিতা
নতুন কিছু ডট কমের উদ্যোগে শুরু হয়েছে অনলাইন কুইজ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নিতে http://natunkichu.com/online-quiz ঠিকানায় নিবন্ধন করে প্রশ্নের উত্তর দিতে হবে। বিজয়ীরা মূল পর্বের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিজয়ীদের দেওয়া হবে শিক্ষাবৃত্তি, ল্যাপটপ, স্মার্টফোনসহ নানা পুরস্কার। প্রতিযোগিতা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
Friday, September 18, 2015
Gmail এ আপনার ইমেইল অ্যাকাউন্ট খুলবেন !!
Thursday, September 17, 2015
ডিজিটাল সেন্টারে মিলবে বিমানের টিকিট
ডিজিটাল সেন্টার থেকেই অনলাইনে কেনা যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট। নতুন এ সুবিধা দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে চুক্তি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম।
গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চুক্তি হয়।
অনুষ্ঠানে জানানো হয়, পরীক্ষামূলকভাবে ১১টি জেলার ১০০ ডিজিটাল সেন্টারে রাষ্ট্রীয় মালিকানাধীন উড়োজাহাজের টিকিট কেনা যাবে। ফলে টিকিট কাটতে কষ্ট কমবে। জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছে এটুআই প্রোগ্রাম।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ শাহ নেওয়াজ।
ফেইসবুকে আসছে 'ডিজলাইক' বাটন
ফেইসবুকে বন্ধুদের পোস্ট করা ছবি বা বার্তা দেখে 'লাইক' দিয়ে থাকে অনেকেই। তবে কোনো পোস্ট অপছন্দ হলে সেটা প্রকাশের কোনো উপায় ছিল না এত দিন। শুধু পোস্ট অপছন্দের ক্ষেত্রেই নয়, কোনো দুঃখজনক ঘটনায় সহমর্মিতা প্রকাশেও মন্তব্যই ছিল একমাত্র সম্বল। তাই ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে এবার ফেইসবুকে চালু হচ্ছে 'ডিজলাইক' বাটন। 'লাইক' বাটনের আদলে তৈরি এই বাটন কাজে লাগিয়ে নিজের অপছন্দ বা সহানুভূতি জানান দেওয়া যাবে। শিগগিরই বাটন ব্যবহারের সুযোগ মিলবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেইসবুক সদর দপ্তরে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে এ ঘোষণা দেন মার্ক জাকারবার্গ। তিনি জানান, ব্যবহারকারীরা অনেক দিন থেকেই ডিজলাইক বাটন চালুর দাবি জানিয়ে আসছে। বাটনটি তৈরির কাজ চলছে এবং শিগগিরই চালু হবে। এটি মানুষের সহানুভূতি প্রকাশের মাধ্যম হিসেবেও কাজ করবে।
সূত্র : ইন্টারনেট
সিম্ফনি জেড ফাইভ প্রো
জেড ফাইভ প্রো মডেলের নতুন হ্যান্ডসেট এনেছে সিম্ফনি। অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চলা হ্যান্ডসেটটিতে রয়েছে ১.৪ গিগাহার্জ গতির অক্টাকোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম এবং ১৬ গিগাবাইট তথ্য ধারণক্ষমতা, যা ৩২ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। ডুয়েল সিম সুবিধার হ্যান্ডসেটটির সামনে-পেছনে রয়েছে ৫ ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও গরিলা গ্লাসথ্রি। ইমার্জেন্সি রেসকিউ ফিচার সুবিধা থাকায় বিপদের সময় হ্যান্ডসেটটির ভলিউম নিয়ন্ত্রণ বাটন তিন সেকেন্ড চাপলেই নির্দিষ্ট নম্বরে বার্তা পৌঁছে যাবে।
আগামী দু-এক দিনের মধ্যে এ হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাবে। দাম ১৩ হাজার ৯৯০ টাকা।
Subscribe to:
Posts (Atom)


