১। Name এর ঘরে আপনার নাম এবং আসল নাম দিন ।
২। Choose your username এর ঘরে আপনি যে নামে আপনার ইমেইল Id বা ইমেইল address যেরকম দেখতে চান সেই নাম দিবেন যেমন almuslim.shetu@gmail.com ।
৩। Create a password এর ঘরে আপনার পছন্দ মতো একটি গোপন অক্ষর লিখুন যা কিনা আপনি ছাড়া আর কাউকে বলবেন না, যেমনঃ Tsnmkj_48472 (এখানে আপনি আপনার মতো করে দিবেন)।
৪। Confirm your password এর ঘরে ৩ নাম্বার ঘরে যে গোপন অক্ষর লিখে ছিলেন ঠিক সেই অক্ষর গুলই পুনরায় লিখুন যেমনঃ Tsnmkj_48472
৫। Birthday এর ঘরে আপনার জন্ম তারিখ দিতে হবে, লিখুন।
৬। Gender এর ঘরে আপনার লিঙ্গ দিতে হবে যেমনঃ যদি আপনি ছেলে লিঙ্গ হন তাহলে Male আর যদি আপনি মেয়ে লিঙ্গ হন তাহলে Female সিলেক্ট করতে হবে।
৭। Mobile Phone যদি আপনি চান তো আপনার মোবাইল নাম্বার দিতে পারেন আর না চাইলে কোন সমস্যা নেই। তবে মোবাইল নাম্বার দেওয়া ভাল। যদি আপনি কখনো আপনার password ভুলে যান তো পরে আপনার মোবাইলে আপনি আপনার password ফিরে পাবেন।
৮। Your current email address এর ঘরে যদি আপনার আগে কোন ইমেইল এড্রেস থেকে থাকে তাহলে তা এখানে দিতে পাড়েন অন্যথায় এই ঘরটা খালি রাখবেন।
৯। Prove you’r not a robot এই ঘরে আপনাকে এলো মেলো যে লেখা গুলো দেখতে পাচ্ছেন সেই লেখা গুলো লিখতে হবে ।
১০। Location এখানে আপনি যে দেশে আছেন সেই দেশ সিলেক্ট করতে হবে।
১১। সর্বশেষ কাজ হোল I agree to the Google Terms of Services এই ঘরে টিক দিয়ে দিতে হবে।
ব্যাস আমাদের ফর্ম পুরন করার পালা শেষ এবার সবার নিচে হাতের ডানে দেখেন Next Step
এবার Continue to gmail বাটনে ক্লিক করুন। তাহলে নিচের ছবির মতো দেখতে পাবেন।
আমাদের Gmail এ ইমেইল খোলা সম্পূর্ণ হয়েছে।
এবার আমরা শিখবো কিভাবে আমাদের তৈরী করা Gmail অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা এবং কাউকে মেইল পাঠানো ও মেইল পড়া যায়।
এবার আপনার ইমেইল এড্রেস দিয়ে আপনার ইমেইল অ্যাকাউন্ট খুলার জন্য এখানে ক্লিক করুন।
এবার আমরা শিখবো কি ভাবে কাওকে মেইল পাঠাতে হয়। এর জন্য আপনাকে উপরের ছবিতে লাল দাগ দেওয়া ঘরের ভিতর একদম উপরে দেখেন Compose নামে একটা বাটন আছে তার উপর ক্লিক করেন নিচের ছবির মতো দেখতে পাবেন।
উপরের ছবিতে যেভাবে দেওয়া আছে ঠিক সে ভাবে আপনার বন্ধুর মেইল এড্রেস আপনার মেইলের বিষয় এবং বিস্তারিত লিখে SEND নামক বাটনে ক্লিক করেন ব্যস হয়ে গেল।
No comments:
Post a Comment