ফেইসবুকে বন্ধুদের পোস্ট করা ছবি বা বার্তা দেখে 'লাইক' দিয়ে থাকে অনেকেই। তবে কোনো পোস্ট অপছন্দ হলে সেটা প্রকাশের কোনো উপায় ছিল না এত দিন। শুধু পোস্ট অপছন্দের ক্ষেত্রেই নয়, কোনো দুঃখজনক ঘটনায় সহমর্মিতা প্রকাশেও মন্তব্যই ছিল একমাত্র সম্বল। তাই ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে এবার ফেইসবুকে চালু হচ্ছে 'ডিজলাইক' বাটন। 'লাইক' বাটনের আদলে তৈরি এই বাটন কাজে লাগিয়ে নিজের অপছন্দ বা সহানুভূতি জানান দেওয়া যাবে। শিগগিরই বাটন ব্যবহারের সুযোগ মিলবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেইসবুক সদর দপ্তরে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে এ ঘোষণা দেন মার্ক জাকারবার্গ। তিনি জানান, ব্যবহারকারীরা অনেক দিন থেকেই ডিজলাইক বাটন চালুর দাবি জানিয়ে আসছে। বাটনটি তৈরির কাজ চলছে এবং শিগগিরই চালু হবে। এটি মানুষের সহানুভূতি প্রকাশের মাধ্যম হিসেবেও কাজ করবে।
সূত্র : ইন্টারনেট

No comments:
Post a Comment