গৃহ নজরদারিতে ব্যবহৃত ক্যামেরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রপক্যামকে ৫৫.৫ কোটি মার্কিন ডলারে কিনে নিয়েছে গুগল নেস্ট। সম্প্রতি দু’টি প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানায় সংবাদ মাধ্যমগুলো।
এর আগে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি তিনশ’ ২০ কোটি ডলারে হোম অটোমেশন প্রতিষ্ঠান নেস্ট ল্যাব’কে কেনে গুগল।
এখন থেকে ড্রপক্যাম সব ধরনের গোপনীয়তা রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অ্যাপলের সাবেক দুই ইঞ্জিনিয়ার টনি ফাদেল ও মেট রজার্স মিলে ২০১০ সালে প্রতিষ্ঠা করেন নেস্ট ল্যাব। থার্মোস্টেট এবং অগ্নিপ্রতিরোধক সেন্সর প্রস্তুতের জন্য বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি রয়েছে নেস্ট’র।

No comments:
Post a Comment